উত্তরায় তিনটি ওষুধের দোকানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর উত্তরায় তিনটি ওষুধের দোকান এবং একটি মিষ্টির দোকানকে জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার এ চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা হিসেবে মোট এক লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়েছে।সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন করায় উত্তরা নিশাম মেডিকেল কেয়ারকে ৩০ হাজার, লাজ ফার্মাকে পাঁচ হাজার, ইস্টার্ন মেডিসিনকে ১০ হাজার এবং বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অধিদপ্তরে কর্মরত উপসচিব মো. শাহ আলমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে র্যাব ও ঢাকা মহানগর পুলিশ সহায়তা করে।