প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরায় নোংরা পরিবেশে খাবার তৈরি, অনুমোদন ছাড়া কোমল পানীয় ও শরবত তৈরির পাউডার উৎপাদনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুরে র্যা ব-১ উত্তরার দক্ষিণখান এলাকায় একটি অভিযান চালায়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ এই দণ্ড ঘোষণা করেন।
র্যাব জানিয়েছে, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে কোমল পানীয় তৈরির পাউডার উৎপাদন, বাজারজাত ও নিষিদ্ধ রং ব্যবহার করার দায়ে পিয়া ফুডস প্রোডাক্টসের মালিক লস্কর আলীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দেওয়ায় মা জননী ফুডস নামের একটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।