উত্তরায় প্রথমার বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় গতকাল বৃহস্পতিবার বিকেলে শুরু হয়েছে প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলা। স্কলাসটিকা, উত্তরা সিনিয়র শাখায় আয়োজিত (প্লট ২, রোড ৮ ও ৯, সেক্টর ১০) এ মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কায়সার আহমেদ (অব.)। এ সময় প্রথমার প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ কায়সার আহমেদ বলেন, প্রথমা প্রকাশন উত্তরায় একটি বইমেলার আয়োজন করেছে, এটি খুবই আনন্দজনক ঘটনা।
মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এ বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে বলে প্রথমা প্রকাশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মেলায় ২৫ থেকে ৭০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই বিক্রি হচ্ছে। বাংলাদেশের অন্যান্য প্রকাশনা সংস্থার বই বিক্রি হচ্ছে ২৫ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই ১ রুপি সমান ১ দশমিক ৮ টাকায় এবং ভারতীয় পুরোনো বই দুই ভাগে: ১ রুপি সমান ১ দশমিক ৫ টাকা ও ১ রুপি সমান ১ টাকায় বিক্রি হচ্ছে।