প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জন্য উত্তরায় রাজউকের ফ্ল্যাট প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুপারিশ জানিয়েছে জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে কমিটির ২৯তম বৈঠকে এ সুপারিশ জানানো হয়।কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম বৈঠকে সভাপতিত্ব করেন। উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ২০ হাজার ১৬০টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে।কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, নূর-ই-আলম চৌধূরী, মো. আবদুছ ছাত্তার, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভূঁইয়া, কে এম খালিদ, আজিজুল হক চৌধুরী বৈঠকে অংশ নেন।