উত্তরায় সিএনজি স্টেশনে বিস্ফোরণে চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার আবদুল্লাপুরে গতকাল মঙ্গলবার তাসিন নামের একটি সিএনজি ফিলিং স্টেশনের কম্প্রেশার কক্ষের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন রাজিন মল্লিক (২৫), আমিনুল হক (২৮), ইদ্রিস হাওলাদার (২৯) ও পিয়ার (২২)। তাঁদের শরীর ঝলসে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শ্রমিক আমিনুল ইসলাম ও প্রকৌশলী রাজিনের অবস্থা আশঙ্কাজনক।