উত্ত্যক্তকারী যুবককে ৯ মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করার অভিযোগে নাজিরুল ইসলাম খান ওরফে জিকুকে (২২) নয় মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল হক প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বিকেলে জিকু পল্টনের অলিম্পিক ভবনের সামনে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টাসহ নানাভাবে উত্ত্যক্ত করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পুলিশ ক্যাম্পে যান। ম্যাজিস্ট্রেটের কাছে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত জিকুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন আদালত। জরিমানার টাকা দিতে না পারায় তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।