উদীয়মান স্টার্টআপগুলোর প্রতিষ্ঠাতাদের নিয়ে আইডিয়া প্রকল্পের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদীয়মান স্টার্টআপগুলোর প্রতিষ্ঠাতাদের নিয়ে আইডিয়া প্রকল্পের কর্মশালা
ছবি: সংগৃহীত

উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের অনুদানপ্রাপ্ত ১৮ উদীয়মান স্টার্টআপের প্রতিষ্ঠাতাদের নিয়ে একটি কর্মশালা হয়েছে। সেখানে স্টার্টআপ খাতের নানা দিক উঠে আসে। একই সঙ্গে কর্মশালায় উদীয়মান স্টার্টআপদের থেকে বিভিন্ন পরামর্শও গ্রহণ করা হয়।

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আইডিয়া প্রকল্প এ কর্মশালার আয়োজন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইডিয়া পোর্টফোলিও স্টার্টআপস লেসনস্ অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ নামের এই কর্মশালায় অংশ নেওয়া স্টার্টআপের প্রতিষ্ঠাতারা অনুদান গ্রহণের পর থেকে এ পর্যন্ত তাঁদের অর্জন, ব্যবসার অবস্থা, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

কর্মশালায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে স্টার্টআপদের ভূমিকা আছে। তরুণ উদ্ভাবকদের সক্ষমতা বৃদ্ধি করতে পারলে বাংলাদেশে একটি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গঠন করা সহজ হবে।

আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক এবং অপারেশন স্পেশালিস্ট সিদ্ধার্থ গোস্বামীর সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক মো. আবদুল মান্নান, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন প্রমুখ।