প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, অনুসন্ধান দল, মেডিকেল টিমের সদস্যসহ সোসাইটির কর্মকর্তা-কর্মচারীরা ধসে যাওয়া সাভারের রানা প্লাজায় উদ্ধারকাজে সার্বক্ষণিক সহায়তা দিচ্ছেন। সোসাইটির পক্ষ থেকে উদ্ধারকাজের জন্য তিন হাজার বোতল মিনারেল ওয়াটার, ১২৬টি টর্চলাইট ও ব্যাটারি, ৬০টি অক্সিজেন সিলিন্ডার, রড কাটার ১০টি মেশিন, ৮০টি হেলমেটসহ অন্যান্য সহায়ক মালামাল সরবরাহ করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যে সোসাইটির মগবাজার কার্যালয়ে নিয়ন্ত্রণকক্ষ ও সাহায্য বুথ খোলা হয়েছে। বিজ্ঞপ্তি।