উন্নয়ন করতে গেলে কষ্ট হবেই
২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ডিএনসিসির ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন আবু তাহের। তিনি গতকাল রোববার ওয়ার্ডের নানান বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
আবু তাহের বলেন, এলাকার সড়কগুলো ভাঙাচোরা ছিল। এখন বেশির ভাগ সড়কেই সংস্কারকাজ চলছে। উন্নয়ন করতে গেলে কষ্ট করতে হবেই। এলাকার বাসিন্দাদের সাময়িক কষ্ট হলেও পরে এর সুফল পাবেন। আর এক বছর পর সড়কের সমস্যা থাকবে না।
কাউন্সিলর বলেন, বুদ্ধিজীবী কবরস্থানের ওপর, পাশের জায়গায় কারা দোকান দিয়েছে, সেটি জানা নেই। এলাকায় যেসব অবৈধ দোকানপাট, স্থাপনা আছে, সেগুলো উচ্ছেদের বিষয়ে সিটি করপোরেশনে চিঠি দেওয়া হয়েছে। সিটি করপোরেশন থেকে তারিখ দিলে এগুলো উচ্ছেদ করা হবে।
তিনি বলেন, কবরস্থানের অংশে মাদকের সমস্যা আছে। কিছু ভাসমান লোক এখানে এসে মাদক বিক্রি ও সেবন করে। দুইবার কবরস্থানের দেয়াল তোলা হয়েছে। মাদকসেবীরা রাতে দেয়াল ভেঙে ফেলে। পুলিশের সঙ্গে মিলে মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হবে।