উন্নয়নে কৃষি ও শিল্প দুই খাতেরই গুরুত্ব বোঝাল তার্কিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের উন্নয়নের প্রশ্নে দুই পক্ষের তার্কিকেরাই আপসহীন। কিন্তু এই উন্নয়নের জন্য কোন খাতকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব, সে বিষয়েই তাদের মধ্যে মতবিরোধ। কেউ বলছে, শিল্প খাতের ওপর গুরুত্ব দিতে হবে আবার কেউ বলছে, উন্নয়নের জন্য প্রয়োজন দেশের কৃষি খাতের ওপর অধিক গুরুত্বারোপ।গতকাল রোববার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘স্যান্ডালিনা-প্রথম আলো-ভিকারুননিসা ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা’র স্কুল পর্যায়ের দ্বিতীয় রাউন্ডের বিতর্কের বিষয় ছিল, ‘বাংলাদেশের উন্নয়নের জন্য শিল্প খাতের চেয়ে কৃষি খাতে অধিক গুরুত্ব আরোপ করা উচিত।’ বিতার্কিকদের মধ্যে সরকারি দলের তার্কিকেরা বলেছে, বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। এর মাটি, প্রকৃতি আর মানুষ সবই কৃষি উপযোগী।সে সঙ্গে যেহেতু দেশের অধিকাংশ লোকই কৃষিজীবী, সেহেতু সেই কৃষকদের হাত ধরেই দেশের উন্নয়নের ভাবনা মাথায় রাখা প্রয়োজন। কেননা এই বিপুল জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই বাংলাদেশের উন্নয়নের জন্য কৃষি খাতের ওপর অধিক গুরুত্ব দেওয়া উচিত। অপর দিকে বিরোধী দল বলছে, দেশকে এগিয়ে নিতে হলে প্রযুক্তির সাহায্যে এগোতে হবে। সারা বিশ্বের মানুষ যে শিল্প খাতের হাত ধরে দিনে দিনে উন্নতির শিখরে উঠছে, বাংলাদেশ কেন সেই শিল্প খাত থেকে বঞ্চিত হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে কৃষি খাতের চেয়ে শিল্প খাতের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। এভাবেই দুই পক্ষ দেশের উন্নয়নের জন্য শিল্প খাত না কৃষি খাত গুরুত্বপূর্ণ সে বিষয়ে ব্যাখ্যা করল। গত মঙ্গলবার থেক্রেশুরু্রহওয়া পঞ্চম শিশু, ১৫তম স্কুল, পঞ্চম কলেজ এবং ১৩তম আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় গতকাল অনুষ্ঠিত হলো শিশু বিতর্কের কোয়ার্টার ফাইনাল, ক্লাব বিতর্কের দ্বিতীয়্ররাউন্ড এবং স্কুল বিতর্কের দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে বিতর্কের বিষয় ছিল, ‘বাংলাদেশের এখন সময় হয়েছে ইতিহাস থেকে বের হয়ে আসার’, ‘বাংলাদেশের গণতান্ত্রিকব্যবস্থা রাজতন্ত্রের আদলে ব্যবহূত হয়’ এবং ‘বাংলাদেশের উন্নয়নের জন্য শিল্প খাতের চেয়ে কৃষি খাতে অধিক গুরুত্বারোপ করা উচিত’।আজ অনুষ্ঠিত হবে কলেজ বিতর্কের দ্বিতীয় রাউন্ড, ক্লাব বিতর্কের দ্বিতীয় রাউন্ড এবং ক্লাব বিতর্কের কোয়ার্টার ফাইনাল। বিতর্ক প্রতিযোগিতায় রেডিও সহযোগী হিসেবে রয়েছে এবিসি রেডিও।