উন্মুক্ত কয়লা খনন পদ্ধতি বাতিলসহ সাত দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধান, উন্মুক্ত কয়লা খনন পদ্ধতি বাতিলসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল সোমবার কমিটির পদযাত্রা থেকে ওই দাবি জানানো হয়। ফুলবাড়ী-বড়পুকুরিয়া লংমার্চের সমর্থনে রাজধানীর উত্তরার আজমপুর শহীদ মিনার এলাকায় ওই পদযাত্রার আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুস সাত্তার, মোজাম্মেল হক, বজলুর রশীদ প্রমুখ। পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাতীয় কমিটির সাত দফা বাস্তবায়ন করে ‘পিএসপি ২০০৮’ ফুলবাড়ী কয়লা প্রকল্প ও এ ধরনের সব জাতীয় স্বার্থবিরোধী কর্মসূচি বাতিল করতে হবে। বক্তারা জাতীয় সক্ষমতা নিশ্চিত করে নতুন নীতিমালার অধীনে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করা, কয়লাসহ সব ধরনের খনিজ সম্পদ সম্পর্কে নতুন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান করার দাবি জানান। বিজ্ঞপ্তি।