উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরোধিতা তেল-গ্যাস রক্ষা কমিটির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরোধিতা করেছে। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎসংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার দাবি জানিয়েছে। গতকাল মুক্তাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা তিতাস ও হবিগঞ্জ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন বাড়ানো এবং পেট্রোবাংলার ১২টি বন্ধ গ্যাসকূপ দ্রুত চালুর দাবি জানান। এ ছাড়া বিদেশি বিভিন্ন গ্যাস ব্লকে অনুসন্ধান ও গ্যাস উত্তোলন বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের ওপর চাপ প্রয়োগ করতে সরকারকে পরামর্শ দেন। সমাবেশে বিদ্যুৎসংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। সমাবেশ শেষে পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।