উপজেলা পরিষদ আইন যথাযথভাবে কার্যকর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ আইন যথাযথভাবে কার্যকর করে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (উজপ্যাব)। রাজধানীর বিএমএ মিলনায়তনে গতকাল শনিবার উজপ্যাবের সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্মেলনে দেশের ৪৮১টি উপজেলা থেকে প্রায় ৭০০ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান অংশ নেন। উজপ্যাবের সভাপতি ফয়জুর রহমান ফকিরের সভাপতিত্বে এই সম্মেলনে মূল প্রবন্ধ পড়েন মো. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংসদ মইন উদ্দীন খান বাদল ও ফজলে হোসেন বাদশা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ। বিজ্ঞপ্তি।