বিদেশে চাকরি দেওয়ার নামে একটি জনশক্তি ব্যবসাপ্রতিষ্ঠানের ‘প্রতারণার’ বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বিদেশফেরত তিন নারী।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ঢাকার সেলিনা বেগম ও মোসাম্মৎ জোছনা এবং সাভারের হাজেরা বেগম।বিদেশে প্রতারিত ও নির্যাতিত কর্মীদের সহায়তাকারী সংগঠন সারভাইভার ভয়েস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।ক্ষতিগ্রস্তদের মধ্যে দুজনের অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে জানিয়ে তাঁদের জন্য ক্ষতিপূরণের রায় দিয়েছিল জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। তবে ক্ষতিপূরণের অঙ্ক যথেষ্ট নয় মন্তব্য করে তাঁরা ‘উপযুক্ত’ ক্ষতিপূরণ চাইছেন।সেলিনা ও জোছনা বলেন, ২০১০ সালে তাঁদের আবুধাবি পাঠায় টি এম ওভারসিজ। কিন্তু সেখানে গিয়ে তাঁরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এরপর দেশে ফিরে ২০১১ সালের মে মাসে তাঁরা বিএমইটির কাছে অভিযোগ করেন। কিন্তু কয়েক দফা শুনানির পর বিএমইটি টি এম ওভারসিজকে জনপ্রতি মাত্র ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলে।