উপসচিবের বাসায় ডাকাতি চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুর অফিসার্স কোয়ার্টারে গত সোমবার দিবাগত রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাফিউল আলমের বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে রাফিউল আলম, তাঁর স্ত্রী নীনা আলম এবং দুই মেয়ে আহত হয়েছেন। নীনা আলমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাফিউল আলম হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি অফিসার্স কোয়ার্টারের ৯০/বি নম্বর ভবনের নীচতলায় পরিবার নিয়ে বাস করেন। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পাঁচ-ছয়জন ডাকাত বাসায় ঢোকে। ডাকাতেরা চাপাতি ও রড দিয়ে রাফিউল আলমের বাঁ চোখের নীচে ও হাতে-পায়ে আঘাত করে। নীনা আলমের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় ডাকাতেরা তাঁর মাথায় আঘাত করে। একইভাবে বড় মেয়ে রিফাত আরা আলমের মাথায় ও ছোট মেয়ে তাসনিমা আলমের ঘাড়ে আঘাত করে ডাকাতেরা। লালবাগ থানার ওসি মোহাম্মদ আলী জানান, রাফিউল আলম গতকাল মঙ্গলবার একটি মামলা করেছেন।