উপাচার্য নেই প্রশাসনিক কাজে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের মেয়াদ শেষ হওয়ার ১১ দিন পরও শূন্য পদে কাউকে নিয়োগ দেয়নি সরকার। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন।বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, উপাচার্যের পদ শূন্য, ছুটি, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হলে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন কোষাধ্যক্ষ।২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি উপাচার্য পদে নিয়োগ পান মেসবাহউদ্দিন আহমেদ। গত ২৪ ফেব্রুয়ারি ছিল তাঁর শেষ কর্ম দিবস।খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল গত ২৮ ফেব্রুয়ারি। কিন্তু উপাচার্য পদ শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের ভর্তির কার্যক্রম একপ্রকার বন্ধ রয়েছে। তাই ভর্তি হতে আসা শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওয়াহিদুজ্জামান বলেন, উপাচার্য পদ শূন্য থাকায় প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ কাজ জমা পড়ে আছে।শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ মীজানুর রহমানকে নিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। খুব শিগগির তাঁকে ওই পদে নিয়োগ দেওয়া হবে।