উপাচার্য ভবনের ফটকে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বাসে আজ দুপুরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবিটি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বাসে আজ দুপুরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবিটি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের ফটকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানসহ অন্য কর্মকর্তারা ভবনের ভেতর থাকলেও কেউ হতাহত হননি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মাদ সাংবাদিকদের বলেন, ককটেলগুলো উপাচার্য ভবনের ফটকে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে পার্কিং করে রাখা শিক্ষকদের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকালই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।