উবারে নিরাপত্তা নম্বর ৯৯৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীদের নিরাপত্তা আরও বাড়াতে রাইডার অ্যাপে জরুরি নম্বর ৯৯৯ সংযুক্ত করার ঘোষণা দিয়েছে উবার (ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি)। গতকাল মঙ্গলবার উবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উবারের গাড়িতে চলার সময় কোনো জরুরি অবস্থার সৃষ্টি হলে যাত্রীরা অ্যাপের ভেতর ‘কল নাউ’ প্রেস করে বিনা মূল্যে ওই নম্বরে যোগাযোগ করতে পারবেন। বাটনটি একবার প্রেস করার সঙ্গে সঙ্গে যাত্রীদের ফোনের ডায়ালে ৯৯৯ নম্বরটি চলে আসবে। পরে সরকারি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এরপর জরুরি অবস্থার প্রকৃতি বুঝে যাত্রীরা ১ প্রেস করে অ্যাম্বুলেন্স, ২ প্রেস করে ফায়ার সার্ভিস, ৩ প্রেস করে পুলিশের সহযোগিতা পাবেন।

উবার ঢাকার জিএম অর্পিত মুন্ড্রা বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রীদের যতটা সম্ভব নিরাপদ রাখতে আমরা বদ্ধপরিকর। এই পদক্ষেপটি যাত্রার আগে, যাত্রার সময় ও যাত্রার পরে, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারে আমাদের প্রতিজ্ঞাকে প্রতিফলিত করে।’ বিজ্ঞপ্তি।