গাজীপুরে ভাওয়াল রাজাদের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী মাণিক্য মাধবের উল্টোরথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিপুলসংখ্যক পুণ্যার্থীর অংশগ্রহণে উল্টোরথযাত্রা অনুষ্ঠিত হয়। ভাওয়ালের রায় চৌধুরী বংশের রাজা কালি নারায়ণ রায় চৌধুরীর আমলে এ রথমেলার প্রচলন হয়। এ বছরের ৬ জুলাই রথমেলা শুরু হয়। গতকাল উল্টোরথ টানের মধ্য দিয়ে শেষ হলো মাণিক্য মাধবের রথযাত্রা। এ উপলক্ষে শহরের রথখোলায় রকমারি পণ্যের স্টল সাজিয়েছেন দোকানিরা।