উৎসব ও অঙ্গীকারে বিজয় দিবস উদ্যাপন
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের প্রতিষ্ঠান স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার মহান বিজয় দিবস উদ্যাপন করেছে। বিজয় উৎসবের কর্মকাণ্ডে আবারও পুনরাবৃত্তি ঘটেছে যুদ্ধাপরাধের বিচারের দাবি।প্রতিবারের মতো এবারও বিজয় উৎসবের অংশ হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রার আয়োজন করে। এ ছাড়া জোটভুক্ত বিভিন্ন সংগঠন গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার, রবীন্দ্রসরোবর, রায়ের-বাজার স্মৃতিসৌধ, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর ও মিরপুরে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবস উদ্যাপন করে।অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবসটি উদ্যাপন করে। সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক লীগ, মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, জাতীয় নাগরিক সমাজ, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ, আওয়ামী তরুণ লীগ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, বনশ্রী আবদুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, কিডজি ইন্টারন্যাশনাল স্কুলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে।বিভিন্ন রাজনৈতিক সংগঠনও গতকাল স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্যাপন করেছে। জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া জাতীয় পার্টি (জেপি), গণতান্ত্রিক বাম মোর্চা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ ন্যাপ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাকের পার্টি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), ছাত্র ঐক্য ফোরাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরামসহ অন্যান্য রাজনৈতিক সংগঠন বিজয় দিবস উদ্যাপন করে।মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও অন্যান্য কর্মকাণ্ডের মধ্য দিয়ে সরকারের আধা সামরিক বাহিনী বাংলাদেশ রাইফেলসও (বিডিআর) বিজয় দিবস উদ্যাপন করেছে।