উৎসাহ-উদ্দীপনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভের পর অষ্টম বছরে পা রাখল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ২৮ বিভাগের ছাত্র-শিক্ষকেরা রং-বেরঙের ব্যানার-ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে এবং কেউ কেউ ঘোড়ার গাড়িতে চড়ে অংশ নেন। রায়সাহেব বাজার ও বাহাদুর শাহ পার্ক এলাকা ঘুরে বিশ্ববিদ্যালয়ে এসে শোভাযাত্রা শেষ হয়।এর আগে সকাল সাড়ে নয়টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এ সময় উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, ছাত্রকল্যাণ পরিচালক অরুণ কুমার গোস্বামী, প্রক্টর অশোক কুমার সাহা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমদ হালিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা সারা দিন ক্যাম্পাসে নেচে-গেয়ে, রং মেখে ও আতশবাজি করে আনন্দ-উৎসব করেন। বিশ্ববিদ্যালয় শাখা বাঁধনের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ শোভাযাত্রা ও স্কাউটিং কার্যক্রম প্রদর্শনীর আয়োজন করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।