এ বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
ছবি: রয়টার্স

রাজধানীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।  

কন্ট্রোল রুম জানিয়েছে, রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে এই রোগীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে এই রোগীর মৃত্যু হয়েছে। এটি ছিল এ বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু।

আরও পড়ুন

কন্ট্রোল রুমের তথ্য বলছে, রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি জুন মাসের প্রথম ২০ দিনে ৪৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর জানুয়ারি থেকে মে পর্যন্ত—এই পাঁচ মাসে আক্রান্ত হয়েছিলেন ৩৫২ জন। রাজধানীর ৪৭টি হাসপাতালে ১০৬ জন রোগী ভর্তি আছেন। আর রাজধানীর বাইরে ভর্তি আছেন ৪ জন।

জনস্বাস্থ্যবিদদের একটি অংশ আশঙ্কা প্রকাশ করেছিলেন, এ বছর ডেঙ্গুর প্রকোপ বাড়বে। কারণ, প্রাক্‌–বর্ষা জরিপে গত বছরের তুলনায় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রকোপ বেশি দেখা গিয়েছিল।