এ মাসেই ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মাসের মধ্যেই একাত্তরে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের একটি তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেবে তদন্তকারী সংস্থা। আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।গতকাল আইনমন্ত্রী ট্রাইব্যুনাল পরিদর্শনে যান। এ সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম তাঁর সঙ্গে ছিলেন। আইনমন্ত্রী ট্রাইব্যুনাল পরিদর্শনকালে আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্তে গঠিত তদন্তকারী সংস্থার কর্মকর্তা ও আইনজীবী প্যানেলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তদন্তকারী সংস্থা ও আইনজীবী প্যানেল তাদের কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করে।পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শফিক আহমেদ। তিনি বলেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য বিধিমালায় কোনো কিছু সংযোজন বা বিয়োজন করে তা সংশোধনের এখতিয়ার ট্রাইব্যুনালের। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনেই এই ক্ষমতা দেওয়া হয়েছে।