এ সরকার বহুজাতিক কোম্পানির প্রভাবদুষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজের জন্য ঢাকার মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটির নেতারা বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহিরও অপসারণ দাবি করেছেন। গতকাল বুধবার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত সমাবেশে কমিটির নেতারা বলেন, এ সরকার বহুজাতিক কোম্পানির প্রভাবদুষ্ট। জ্বালানি খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও বহুজাতিক কোম্পানির প্রভাব এবং দেশি-বিদেশি লুটেরাদের খপ্পর থেকে সরকার বেরিয়ে আসতে পারছে না। কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহিদুল্লাহর সভাপতিত্ব সমাবেশে বক্তব্য দেন সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সিপিবির মোর্শেদ আলী, রুহিন হোসেন প্রিন্স, বাসদের শুভ্রাংশু চক্রবর্তী, ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, রাগীব আহসান মুন্না, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, ন্যাপের ইসমাইল হোসেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির বাবুল বিশ্বাস, জাতীয় গণফ্রন্টের আবু তাহের, বাসদের মহিন উদ্দিন চৌধুরী প্রমুখ। বক্তারা তেল-গ্যাসসহ দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের ভূমিকার সমালোচনা করেন এবং তাঁকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেন।