এ সরকারের আমলেই মানবতাবিরোধীদের বিচার শেষ হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের ক্ষমা করার কোনো কারণ নেই। অপরাধীরা কেউ রাজনৈতিক দলের আশ্রয়ে থাকলে রাজনৈতিক কারণেই বিচারটি হচ্ছে, তা বলা যাবে না। এ সরকারের আমলেই তাদের বিচার শেষ হবে।গতকাল শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, এই অপরাধীরা সমাজে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, তা মেনে নেওয়া যায় না।বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ‘বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রারদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। বিজ্ঞপ্তি।