এইচএসসি পরীক্ষার্থী জাহাঙ্গীর আলম নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর আলম নামের একজন এইচ এসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত শনিবার মিরপুরের মনিপুরের বাসা থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। জাহাঙ্গীরের বড় ভাই শামসুল আলম প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীর বিএফ শাহীন কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। শনিবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীর চানাচুর কিনতে বাসার নিচে নামে। এরপর আর ফিরে আসেনি। এ ব্যাপারে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জাহাঙ্গীরের গায়ের রং শ্যামলা ও উচ্চতা সাড়ে পাঁচ ফুট। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল টি-শার্ট ও জিন্স প্যান্ট। যদি কোনো হূদয়বান ব্যক্তি তার সন্ধান পান, তা হলে তাকে থানায় পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।