এইচএসসির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। গতকাল শনিবার বেলা তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়।সমাবেশে বক্তারা বলেন, এপ্রিলের প্রথম দিকে সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর অন্যদিকে গরম ও লোডশেডিংয়ের মাত্রা দিনে দিনে বাড়ছে। এতে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক সমস্যা হচ্ছে। বক্তারা বলেন, দেশে বিদ্যুতের দাম কয়েক দফায় বাড়ানো হয়েছে। কিন্তু সে অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে ব্যর্থ হয়েছে সরকার।ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মিজান রহমান, সহসভাপতি লুতফুন নাহার, সহসাধারণ সম্পাদক সুলতান মামুন প্রমুখ বক্তব্য দেন।