এইডস নিয়ে কার্যক্রম
বিশ্ব এইডস দিবস উপলক্ষে দেশব্যাপী শোভাযাত্রা, আলোচনা সভা, এইচআইভির জন্য রক্ত পরীক্ষা (ভিসিটি), আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়াসহ নানা কার্যক্রম হাতে নিয়েছে বেসরকারি সংস্থা নারী উন্নয়ন শক্তি। এসটিডি এইডস নেটওয়ার্ক, ভলান্টারি হেলথ সার্ভিসেস সোসাইটির সহায়তায় নারী উন্নয়ন শক্তি এই কার্যক্রম পরিচালনা করবে। এ কাজে আর্থিক সহায়তা দিচ্ছে সরকারের জাতীয় এইডস এসটিডি প্রোগ্রাম (এনএএসপি)।প্রতিষ্ঠানটি জানায়, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, রাজশাহী, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর, নারায়ণগঞ্জসহ দেশের ৩১টি স্থানে এসব কাজ করা হবে। গত বুধবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে সরকারিভাবে আয়োজিত শোভাযাত্রায় নারী উন্নয়ন শক্তির একটি দল অংশ নেয়। দেশব্যাপী এই সচেতনতা অনুষ্ঠানের সমন্বয় করছেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক আফরোজা পারভীন। বিজ্ঞপ্তি।