এএমআইসির বাংলাদেশে আবাসিক প্রতিনিধি হলেন গোলাম রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম গোলাম রহমান সিঙ্গাপুরে অবস্থিত এশিয়ান মিডিয়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের (এএমআইসি) বাংলাদেশে আবাসিক প্রতিনিধি নিযুক্ত হয়েছেন।এম গোলাম রহমান এর আগে পাপুয়া নিউগিনি ইউনিভার্সিটি অব টেকনোলজির ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।