এক কোটি ভারতীয় রুপি ও সাড়ে তিন কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সোমবার রাতে এক কোটি ভারতীয় রুপি উদ্ধার করেছে শুল্ক বিভাগ। একই সময় সিঙ্গাপুর থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে সাড়ে তিন কেজির বেশি সোনা উদ্ধার করা হয়েছে।

শুল্ক বিভাগ সূত্র জানায়, রাত নয়টার দিকে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইসের এক যাত্রীর ব্যাগের ভেতর থেকে এক কোটি ভারতীয় রুপি উদ্ধার করা হয়। তবে ওই যাত্রী পালিয়ে গেছেন।