প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, এক ধরনের ধর্মান্ধ ব্যক্তি শিক্ষিত হয়েও সমাজে নানা অপকর্ম করছেন। এতে শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। গতকাল রোববার রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।পরে মন্ত্রী কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও সর্বোচ্চ উপস্থিতির জন্য শিক্ষকদের মধ্যে সম্মাননা তুলে দেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কলেজের পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি মোশাররফ হোসেন।