এক বছর ধরে পানি পড়ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নয়াবাজার চৌরাস্তায় ঢাকা ওয়াসার একটি সরবরাহ লাইন থেকে প্রায় এক বছর ধরে পানি পড়ছে। এলাকার লোকজন এ নিয়ে অনেক অভিযোগ করেছে। কিন্তু ওয়াসা এতে নজর দেয়নি।এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, নয়াবাজার চৌরাস্তায় (বাসাবাড়ি লেনের মাথায়) ঢাকা ওয়াসার সরবরাহ লাইনের পাইপ দিয়ে প্রতিনিয়ত পানি পড়ছে। এখান থেকে আশপাশের বস্তিবাসী ও শ্রমিকেরা বালতি ভরে সেই পানি নিয়ে যাচ্ছেন।ক্ষুদ্র ব্যবসায়ী আলী হোসেন জানান, পানি পড়ায় সেখানে গর্তের সৃষ্টি হয়েছে। এ পানি সারাক্ষণই রাস্তায় জমে থাকছে। পথচারী আবদুল হাফেজ ভূঁইয়া জানান, অনেক দিন ধরেই এভাবে পানি পড়ছে। সেই পানিতে রাস্তা সয়লাব হচ্ছে। এতে ওয়াসার বিপুল পরিমাণ লোকসান হলেও পাইপটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।জানতে চাইলে ঢাকা ওয়াসার উপসহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পানি পড়ে যাওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তবে আজ বুধবার ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।