এক বছরের মধ্যে রেলওয়েতে দৃশ্যমান উন্নয়ন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন ঘটবে। রেলওয়ের উন্নয়নের লক্ষ্যে অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এগুলোর বাস্তবায়ন শুরু হলেই এই উন্নয়ন দৃশ্যমান হবে। মন্ত্রী গতকাল ঢাকার নিমতলীতে হাকিম সাঈদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, যুগ যুগ ধরে ইউনানি ও আয়ুর্বেদিক অবহেলিত ছিল। বর্তমান সরকারই প্রথম নির্বাচনী ইশতেহারে এ খাতের উন্নয়নের কথা উল্লেখ করেছে এবং সরকার এ লক্ষ্যে কাজ করছে। মন্ত্রী উল্লেখ করেন, গত বছর তিনটি কলেজের অবকাঠামো স্থাপনার জন্য দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ডিপ্লোমাধারীরা যাতে উচ্চশিক্ষার সুযোগ পান, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও হাকিম মো. ইউসুফ হারুন ভূঁইয়া। অনুষ্ঠানে বিভিন্ন কলেজ থেকে আগত প্রতিনিধিরা বক্তব্য দেন। তথ্য বিবরণী।