এক সপ্তাহ পর লাশটির পরিচয় মিলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গের হিমঘরে লাশটি এক সপ্তাহ পড়ে থাকার পর পরিচয় মিলল। নিহত শ্রমিকের নাম বাবুল হাওলাদার। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায়। গতকাল রোববার বিকেলে স্বজনেরা লাশটি নিয়ে যায়।জাহাজে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে ১৪ জন বাংলাদেশি শ্রমিক। তাদের মধ্যে ১৩ জনের লাশ পাওয়া যায়। গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ১০টি লাশ বিমানবন্দর থেকে সরাসরি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়। গত মঙ্গলবার নয়জনের লাশ তাদের স্বজনেরা নিয়ে যায়। বিএমইটির পরিচালক (কল্যাণ) মাফরুহা সুলতানা বলেন, গতকাল রোববার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের হিমঘরে থাকা লাশটি বাবুল হাওলাদারের বলে শনাক্ত করা হয়। গতকাল নিহত ব্যক্তির ভাই ও আত্মীয়স্বজনেরা লাশটি নিতে মর্গে আসেন।