একজন গ্রেপ্তার

নরসিংদীতে মাসুম মিয়া (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল দুপুরে মাধবদী থানার ছোট গদাইরচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবির এসআই রুপন কুমার সরকার বলেন, ‘মাসুম মিয়া এলাকার বিভিন্ন লোকজনকে হুমকি-ধমকি দিচ্ছেন—এমন সংবাদের ভিত্তিতে ছোট গদাইরচর এলাকায় আমরা অভিযান চালাই। সেখানে মাসুম মিয়ার গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।’