প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর ১ নম্বরে ফলের আড়তে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে পল্টন নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। মিরপুর বিভাগের পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, গতকাল সকালে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে পল্টনকে গ্রেপ্তার করা হয়। শীর্ষ সন্ত্রাসী শাহাদতের সহযোগী পল্টন ডাকাতিতে জড়িত থাকতে পারেন। আজ বুধবার তাঁকে আদালতে পাঠিয়ে রিমান্ডে আনা হবে। গত শনিবার রাতে ছয় ডাকাত মিরপুর ১ নম্বরে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সসংলগ্ন আফরোজ উদ্দিনের ফলের আড়তে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে দুই লাখ ৮২ হাজার টাকাসহ সিন্দুক ডাকাতি করে নিয়ে যায়। তাদের কাছে ছিল পিস্তল ও শটগান।