একটি মিনিবাস জব্দ, ৯১টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বাস-মিনিবাসের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতকাল রোববার একটি মিনিবাস আটক করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর দায়ে ৯১টি মামলা দায়ের ও তাৎক্ষণিকভাবে ৯২ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।গতকাল ঢাকা জেলা প্রশাসনের অধীনে আটটি এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। রাজধানীর শংকর বাসস্ট্যান্ড, মিরপুর বাঙলা কলেজের সামনে, শাহবাগ মোড়, শনির আখড়া, সূত্রাপুর, গুলশান নতুন বাজার মোড়, বিমানবন্দর চত্বর ও কল্যাণপুরে এসব আদালত পরিচালিত হয়।