একটি রাসায়নিক কারখানার পাঁচ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত গ্লোবাল হেভি কেমিক্যালস নামের একটি রাসায়নিকের কারখানা থেকে ক্লোরিন গ্যাস নিঃসৃত হয়ে বায়ুদূষণ ঘটানোর অপরাধে কারখানা কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।বাতাসে বিষাক্ত রাসায়নিকের দূষণ ছড়িয়ে জনস্বাস্থ্য বিপন্ন করার অপরাধে ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে জরিমানার পাঁচ লাখ টাকা আদায় করা হয়েছে।গতকাল ক্লোরিন গ্যাস নির্গত হওয়ার ঘটনা সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরপরই পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানার ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন আবদুস সবুর খান (অব.) ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করে এই দণ্ড দেন।