একসঙ্গে ভূমিষ্ঠ তিন শিশু সুস্থ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে তিন শিশুর জন্ম হয়েছে এবং তারা সুস্থ আছে। গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার লিপি আক্তার নামের এক প্রসূতি ওই তিন শিশুর জন্ম দেন। হাসপাতালের চিকিৎ সক নিলুফার শামীম প্রথম আলোকে বলেন, যমজ শিশুরা মায়ের গর্ভে থাকার সময় একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে। ফলে বেশির ভাগ সময় একটি শিশু কম ওজন নিয়ে জন্মায়। কিন্তু লিপি আক্তারের তিনটি শিশু প্রায় একই ওজনের। প্রথমটি ছেলে, তার ওজন দুই দশমিক এক কেজি। পরের দুটি মেয়ে এবং তাদের প্রত্যেকের ওজন দুই কেজি করে।চিকিৎ সকেরা এটাকে বিরল ঘটনা বলে মনে করছেন।