একাত্তরের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুদার আদর্শ অনুসরণ করে একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ গড়ার আহ্বানের মধ্য দিয়ে তাঁর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন প্রাঙ্গণে এক স্মরণসভার আয়োজন করা হয়।‘সর্বদলীয় ৪০তম মধুদার মৃত্যুবার্ষিকী উদ্যাপন পরিষদ’ স্মরণসভাটির আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক স্মরণসভায় সভাপতিত্ব করেন। ডাকসুর সাবেক ভিপি ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম শহীদ মধুদার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে নানা অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু আমরা প্রমাণ করেছি, এটি ছিল আমাদের চেতনার লড়াই। সেই চেতনাকে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছিলেন মধুদা।’আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি মোশতাক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান ও ইসহাক আলী খান পান্না, কবি মোহন রায়হান, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি জুনায়েদ সাকী প্রমুখ বক্তব্য দেন।বিভিন্ন ছাত্রসংগঠনের বর্জন: প্রতিবছর মধুদার স্মরণসভায় ক্যাম্পাসে সক্রিয় সবগুলো ছাত্রসংগঠন অংশ নেয়। এবার আয়োজনের প্রস্তুতির সঙ্গে সবাই যুক্ত থাকলেও মূল অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ (ত-সা) ছাড়া অন্য কোনো ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের দেখা যায়নি।ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফেরদৌস আহমেদ প্রথম আলোকে বলেন, এবার সব সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত না করায় ছাত্র ইউনিয়ন অনুষ্ঠানে অংশ নেয়নি। ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দীন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব সংগঠনের সহাবস্থান নেই। বৈধ ছাত্র হয়েও ছাত্রদলকর্মীরা হলে থাকতে পারছেন না। এ কারণে ছাত্রদল গতকালের স্মরণসভায় অংশ নেয়নি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদারেরা মধুসূদন দেকে জগন্নাথ হলের বাসা থেকে ধরে নিয়ে হত্যা করে।