প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর ফাঁকির মামলায় একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল আলমের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক অভিযোগ গঠন করেছেন।আসামিদের পক্ষে করা অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে আদালত আগামী ১৫ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন। এ মামলায় জামিনে থাকা আবদুস সালাম ও আশরাফুল আলম গতকাল আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল আসামিদের বিরুদ্ধে আয়কর অধ্যাদেশে অভিযোগ পড়ে শোনালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।গত ২০ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার মো. আবু সাইদ এ মামলা করেন। অভিযোগ করা হয়, ২০০৮-০৯ থেকে ২০১০-১১ অর্থবছরে আসামিরা ইচ্ছাকৃতভাবে আয়কর রিটার্ন বিধিবদ্ধ (নির্ধারিত) সময়ের মধ্যে দাখিল করেননি।