এখনো নয় ধর্ষক গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁওয়ের কিশোরী ধর্ষণের ঘটনায় নয় আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দীন জানান, পুলিশ বাকি নয় ধর্ষককে গ্রেপ্তার করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনার শিকার কিশোরী ও তাঁর বড় বোনকে তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।গত বৃহস্পতিবার রাতে খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় বড় বোনকে আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করে ১০ বখাটে যুবক। পরদিন ঘটনার শিকার কিশোরী ১২ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেন। এক ধর্ষক ও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।