এখনো পরিচয় মেলেনি, সাহায্য অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা সংজ্ঞা-হীন নারী এবং ওই শিশুকে দেখতে রাজধানীর উত্তরা থেকে এসেছেন জাকির হোসেন ও তাঁর স্ত্রী চিকি ৎ সক ফাহমিদা ইয়াসমিন। নারী ও শিশুটিকে দেখে তাঁরা চোখের পানি আটকে রাখতে পারেননি।জাকির হোসেন শিশুটির দিকে ইঙ্গিত করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমারও এই বয়সের এক সন্তান আছে। এই শিশুর এমন অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে।’শুধু জাকির হোসেন ও তাঁর স্ত্রীই নন, রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন অঞ্চল থেকে আসা অনেক নারী-পুরুষ ওই নারী ও শিশুটিকে দেখে কেঁদেছেন। তাদের দেখতে রাজধানীর ধানমন্ডি, উত্তরা, মিরপুর, এমনকি খুলনা থেকেও এসেছেন অনেক নারী-পুরুষ। এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রী। হাসপাতালের অন্য ওয়ার্ড থেকেও অনেক রোগীর স্বজনেরা এসেছেন তাদের দেখতে। তাঁরা আর্থিক সাহায্য ছাড়াও শিশুটির জন্য নিয়ে এসেছেন খাবার, কাপড়-চোপড়, জুতা, পুতুলসহ বিভিন্ন কিছু। অনেকেই ফোন করে ওই নারী ও শিশুর খোঁজ নিচ্ছেন। দিচ্ছেন সহযোগিতার আশ্বাস। দেশের বাইরে থেকেও অনেকেই ফোন করে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।খতিব আবদুল জাহিদ মুকুল নামে গাজীপুরের এক ব্যবসায়ী ওই নারী সুস্থ হলে তাঁর ও শিশুটির পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন। অনেকেই শিশুটিকে দত্তক হিসেবে নেওয়ার আশা ব্যক্ত করেছেন।সাহায্য-সহযোগিতা ও পুনর্বাসনের আশ্বাস এলেও ওই নারীর এখনো জ্ঞান ফেরেনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকি ৎ সক আশরাফুল হক মারুফ প্রথম আলোকে বলেন, ওই নারীর মস্তিষ্কে আঘাত লেগেছে। এ কারণে জ্ঞান ফিরতে দেরি হচ্ছে। তবে তাঁর অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানান তিনি। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় ১৭ দিন ধরে সংজ্ঞাহীন হয়ে পড়ে আছেন অজ্ঞাতনামা এক নারী। তাঁরই পাশে শিশুসন্তানটিও রয়েছে। গত ৩০ জুলাই একটি গাড়ির ধাক্কায় তিনি আহত হন। এরপর পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেই থেকে নারীর সঙ্গে শিশুটিও হাসপাতালেই আছে। গত মঙ্গলবার এ নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।