এডিবির প্রতিনিধিদলের সঙ্গে এলজিআরডি মন্ত্রীর মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর কার্যালয়কক্ষে গতকাল সোমবার এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এডিবির দক্ষিণ এশীয়-বিভাগের নগর উন্নয়ন শাখার পরিচালক তেরেসা খো প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। উভয়ই ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পের উন্নয়নে এডিবির সার্বিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। নগরবাসীকে ঢাকা ওয়াসার মাধ্যমে সুপেয় পানি প্রাপ্তির নিশ্চয়তা বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রী এডিবির আরও বেশি সহায়তা কামনা করেন।এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।