এতিমদের পাশে বাংলাদেশ এডিবল অয়েল
এতিমদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড। প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে ঢাকার ১০টি এতিমখানায় ১০০০ লিটার রূপচাঁদা সয়াবিন তেলের ক্যান বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
এতিমখানাগুলো হলো ঢাকার স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা (৪৮ আজিমপুর রোড), কারওয়ান বাজার আম্বরশাহ জামে মসজিদ ও এতিমখানা, গুলশান আজাদ মসজিদ ও এতিমখানা, ইসলামিয়া মাদ্রাসা (সেকশন-১১, ব্লক-ডি, বাওনিয়া বেড়িবাঁধ, পল্লবী, মিরপুর), গোপীবাগ দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, নয়াটোলা এমইউ কামিল মাদ্রাসা ও এতিমখানা (মধুবাগ মাঠ), ঢাকা আঞ্জুমান মুফিদুল এতিমখানা (সূত্রাপুর), মোহাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানা (বাসা: ৫৪ রোড ১৮ সেক্টর ৩, উত্তরা), নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা (১/৭ আসাদ অ্যাভিনিউ বিআরটিসি বাসস্ট্যান্ড, মোহাম্মদপুর), ঢাকা হ্যাপি হোমস (বৃদ্ধনিবাস) সূত্রাপুর। প্রতিটি এতিমখানায় ১০০ লিটার করে তেল দেওয়া হয়েছে। এই তেল শিক্ষার্থীদের জন্য সাহরি তৈরিতে ব্যবহার করা হবে।