এনামুল হক গুলশান ক্লাবের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ সালের জন্য গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. এনামুল হক। গত শনিবার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচিত হন।পরিষদের নির্বাচিত ১০ জন সদস্য হলেন: মো. আদিল হোসেন, শিরিন শিলা, তানভীর ইসলাম, খাজা শফিকুর রহমান, লে. কর্নেল (অব.) এম আনিসুজ্জামান, মফিজ আহমেদ ভূঁইয়া, সৈয়দ রায়হান হাসান আলী, আসিফ উদ্দৌলাহ, সৈয়দ আসিফ কলিম ও তৌফিক কাদির। বিজ্ঞপ্তি।