এবার যুদ্ধাপরাধীদের বিচার শুরুর আহ্বান বিতার্কিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদকবঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার মধ্য্রদিয়ে জাতি কলঙ্কমুক্ত হলো। গতকাল বৃহস্পতিবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘স্যান্ডালিনা-প্রথম আলো ভিকারুননিসা ডিবেটিং ক্লাব বিতর্ক্রপ্রতিযোগিতায়’ সরকারি দলের বক্তারা এভাবে তাদের অনুভূতি ব্যক্ত করে। কিন্তু বিরোধী দল দাবি করেছে, এই রায়ের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়নি; বরং যুদ্ধাপরাধীদের বিচার এবং জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের বিচার-প্রক্রিয়া সম্পন্ন হলেই জাতি কলঙ্কমুক্ত হবে। গতকাল এই প্রতিযোগিতায় শিশু সেমিফাইনালে বিতর্কের্রবিষয় ছিল ‘বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হওয়ায় জাতি আজ কলঙ্কমুক্ত’। দুই পক্ষ এ রায় কার্যকরের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও বিরোধী দল বলছে, বঙ্গবন্ধুর যে খুনিরা দেশের বাইরে পলাতক রয়েছে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে জাতির বহুল আকাঙ্ক্ষিত স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু করতে হবে। বিরোধী দলের এমন বক্তব্যের পর সরকারি দল বলেছে, সব বিচারই প্রক্রিয়াধীন। কিন্তু এই রায় কার্যকরের মধ্য দিয়ে সেই প্রক্রিয়ার শুরু হলো। বহুদিনের জল্পনা-কল্পনার পর একটি ফল পেল জাতি। আশা করা হচ্ছে, এই কলঙ্কমুক্তির ফল হিসেবে শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে। ১৯ জানুয়ারি থেকে শুরু্রহওয়া পঞ্চম শিশু, ১৫তম স্কুল, পঞ্চম কলেজ এবং ১৩তম আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় গতকাল অনুষ্ঠিত হয় শিশু বিতর্কের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও কলেজ বিতর্কের সেমিফাইনাল।শিশু সেমিফাইনালের দুটি প্রতিযোগিতায় অংশ নেয় আইডিয়াল ডিবেটিং ক্লাব-৩ ও ভিকারুননিসা ডিবেটিং ক্লাব—কনিষ্ক এবং জেভিয়ার্স ডিবেটিং ক্লাব—ফাইটার্স ও আইডিয়াল ডিবেটিং ক্লাব-১। এদের মধ্যে বিজয়ী দুই দল হচ্ছে ভিকারুননিসা ডিবেটিং ক্লাব—কনিষ্ক ও আইডিয়াল ডিবেটিং ক্লাব-১। আজ এ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে শিশু ফাইনাল, ক্লাব ও স্কুল পর্যায়ের সেমিফাইনাল এবং ক্লাব বারোয়ারি। বিতর্ক প্রতিযোগিতায় সহযোগী হিসেবে রয়েছে এবিসি রেডিও।