এবিসি রেডিওর উদ্যোগে সাইকেল শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবসের সকালে বিডি সাইক্লিষ্ট এবং ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভকে সঙ্গে নিয়ে এবিসি রেডিও যৌথভাবে রাজধানীতে ব্যতিক্রমী সাইকেল শোভাযাত্রার আয়োজন করে। গতকাল ভোর সাড়ে ছয়টায় শুরু হয় এই শোভাযাত্রা। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে কারওয়ান বাজারে এবিসি রেডিও কার্যালয়ের সামনে শেষ হয়।বিভিন্ন বয়সী নারীদের অংশগ্রহণে এ শোভাযাত্রাকে বিপুলসংখ্যক মানুষ স্বাগত জানান। পুরুষেরাও যোগ দেন শোভাযাত্রার সঙ্গে। শোভাযাত্রায় অংশ নেওয়া নারীরা জানান, পরিবেশ পেলে তাঁরাও রাস্তায় সাইকেল নিয়ে চলাচল করতে চান। আয়োজকেরা মনে করেন, শোভাযাত্রাটি সবার মধ্যে সচেতনতা তৈরি করবে। বিজ্ঞপ্তি।