এবিসি রেডিওর নারী সাংবাদিক লাঞ্ছিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পান্থপথে আসবাব-দোকানিদের দ্বারা এবিসি রেডিওর এক নারী সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। আজ রোববার বিকেলে এবিসি রেডিওর ওই সাংবাদিক অফিস থেকে পান্থপথ হয়ে বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।ওই নারী সাংবাদিক জানান, পান্থপথের সুবাস্তু টাওয়ারের সামনে হঠাৎ করে মোটরসাইকেল আরোহী এক যুবক তাঁকে ধাক্কা দেন। এ ঘটনার প্রতিবাদ করলে যুবকটি ওই নারী সাংবাদিককে মারধর করেন। এ সময় সেখানকার কয়েকজন দোকানি এসে ওই যুবকের পক্ষ নিয়ে তাঁকে গালিগালাজ ও লাঞ্ছিত করেন।জানা গেছে, ওই যুবকও পান্থপথ এলাকার একটি দোকানের মালিক। এ বিষয়ে ওই সাংবাদিক রাজধানীর কলাবাগান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।পুলিশ সূত্র জানায়, এই ঘটনায় জড়িত হিসেবে সাক্কু ও সেকু নামের দুই যুবককে শনাক্ত করা হয়েছে। পান্থপথে তাদের মোহাম্মদী ফার্নিচার ও ফেমাস ফার্নিচার নামের দুটি দোকান রয়েছে।