এবিসির সাংবাদিকের ওপর হামলাকারীদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর নারী সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। এক প্রতিবাদ সভায় ওই হামলাকারীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি করা হয়।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ওই হামলার ঘটনায় প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। সভায় ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা বিধানের দাবি জানানো হয়। নাসিমুন আরা হকের সভাপতিত্বে সভায় কেন্দ্রের সহসভাপতি দিল মনোয়ারা মনু, এবিসি রেডিওর বার্তা সম্পাদক শান্তনু চৌধুরী, সাংবাদিক আমিন আল রাশিদ, কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।